গোপনীয়তা নীতি
শেষ হালনাগাদ: ১৩ নভেম্বর ২০২৬
বেড কই (ওয়েবসাইট bedkoi.com, বেড কই অ্যাপ, আর অ্যাম্বুলেন্স চালকদের বেড কই চালক অ্যাপ) আপনার কাছ থেকে কেবল ততটুকু তথ্য নেয়, যতটুকু সেবা দিতে লাগে। এই পাতায় লেখা আছে আমরা কী রাখি, কেন রাখি, কার সাথে ভাগ করি, কতদিন রাখি আর আপনি কী করতে পারেন।
অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার
হাসপাতাল খোঁজা, খালি বেড আর খরচ দেখা, ফোন করা বা পথ দেখা: এসবের জন্য কোনো অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য লাগে না।
যে তথ্য আমরা রাখি
- মোবাইল নম্বর: অ্যাপে সাইন ইন করলে, বেড বুক করলে, অ্যাম্বুলেন্স ডাকলে বা চাইলে ভুল তথ্যের রিপোর্টে। নম্বরটি যাচাই করতে আমরা একটি কোড SMS করি; কোডটি এনক্রিপ্ট করে রাখা হয় এবং কয়েক মিনিটেই মেয়াদ শেষ হয়।
- বুকিংয়ের তথ্য: রোগীর নাম, বয়স, চাইলে রোগীর অবস্থা, আর আপনার মোবাইল নম্বর।
- অ্যাম্বুলেন্স ডাকলে: রোগীকে কোথা থেকে নিতে হবে (আপনার লেখা ঠিকানা আর ম্যাপে জায়গাটি), কোথায় যাবেন, গাড়ির ধরন আর সময়, চাইলে রোগীর নাম ও অবস্থা, কয় তলায় আছেন, আর আপনার মোবাইল নম্বর। ট্রিপ চলার সময় গাড়ি কোথায়, শেষে ভাড়া, আর আপনি দিলে রেটিং ও মন্তব্য।
- অনলাইনে টাকা দিলে (বেডের অগ্রিম, অ্যাম্বুলেন্সের অগ্রিম বা ভাড়া): টাকার পরিমাণ, সময়, পেমেন্ট প্রতিষ্ঠানের লেনদেন নম্বর, টাকা ফেরত গেলে তার খবর, আর নম্বরসহ রসিদ। কার্ড, বিকাশ বা নগদের পিন ও বিস্তারিত পেমেন্ট প্রতিষ্ঠান নেয়; আমরা সেগুলো দেখি না, রাখিও না।
- অ্যাপে আপনার পছন্দ: প্রিয় হাসপাতাল, "খালি হলে জানাও" অ্যালার্ট আর আপনার জেলা।
- নোটিফিকেশন টোকেন: অ্যাপ যাতে নোটিফিকেশন পাঠাতে পারে, তার জন্য আপনার ফোনের একটি টোকেন।
- অ্যাপের সমস্যার রিপোর্ট: অ্যাপ হঠাৎ বন্ধ হলে বা কোনো ভুল হলে, কী ভুল হয়েছিল, অ্যাপের সংস্করণ, আর ফোনের মডেল ও সিস্টেম Google Firebase Crashlytics-এ যায়, যাতে আমরা তা ঠিক করতে পারি। এতে আপনার নাম, নম্বর বা অবস্থান থাকে না।
- রিপোর্ট: ভুল তথ্য জানালে আপনার লেখা বার্তা, আর অপব্যবহার ঠেকাতে আপনার ইন্টারনেট ঠিকানার (IP) একটি এনক্রিপ্ট করা রূপ।
- হাসপাতাল বা অ্যাম্বুলেন্স কোম্পানি যুক্ত হওয়ার আবেদন করলে: হাসপাতাল বা কোম্পানির তথ্য (কোম্পানির গাড়ি আর ভাড়া সহ), আবেদনকারীর নাম, পদবি, মোবাইল নম্বর ও ইমেইল, লাইসেন্স বা ট্রেড লাইসেন্স নম্বর আর জমা দেওয়া কাগজ (লাইসেন্স, গাড়ির কাগজ, পরিচয়পত্র)। আবেদন যাচাই করতে শুধু আমাদের দল এগুলো দেখে।
- অ্যাম্বুলেন্স চালক হলে (বেড কই চালক অ্যাপ): আপনার নাম ও মোবাইল নম্বর (আপনার কোম্পানি যোগ করে), কোন কোম্পানির কোন গাড়ি নিয়ে অনলাইন আছেন, অনলাইনে থাকার সময় ফোনের অবস্থান, আপনার চালানো ট্রিপ (ধাপ, ভাড়া, নগদ পাওয়া) আর নোটিফিকেশনের টোকেন।
- নিরাপত্তার জন্য: কোড চাওয়ার সময়ের ইন্টারনেট ঠিকানা (IP), যাতে কেউ বারবার কোড চেয়ে সেবার অপব্যবহার করতে না পারে।
আপনার অবস্থান (লোকেশন)
"আমার কাছে" চাপলে আপনার ফোন বা ব্রাউজার অনুমতি চায়। অনুমতি দিলে আপনার অবস্থান (মোটামুটি ১০০ মিটারের মধ্যে, হুবহু নয়) কাছের হাসপাতাল খুঁজতে আর দূরত্ব দেখাতে ব্যবহার হয়; শুধু খোঁজার জন্য তা রাখা হয় না। আপনার কাছের হাসপাতালের জন্য অ্যালার্ট চালু করলে, কাছে বেড খালি হলে জানাতে সেই অবস্থানটি অ্যালার্টের সঙ্গে রাখা হয়। অ্যালার্ট বা অ্যাকাউন্ট মুছলে সেটিও মুছে যায়।
অ্যাম্বুলেন্স ডাকার সময় "আমার অবস্থান" বেছে নিলে, গাড়ি যাতে ঠিক জায়গায় আসে, ফোন যতটা নিখুঁতভাবে জানে ততটাই নেওয়া হয়। জায়গাটি অনুরোধের সঙ্গে রাখা হয়। না চাইলে জেলা আর এলাকা বেছে শুধু ঠিকানা লিখতে পারেন।
অ্যাম্বুলেন্সের চালক তাঁর ট্রিপের লিংক খুললে, ট্রিপ চলার সময় প্রায় ২০ সেকেন্ড পর পর তাঁর ফোনের অবস্থান নেওয়া হয়, যাতে পরিবার দেখতে পারে গাড়ি কোথায়। ট্রিপ শেষ হলে আর নেওয়া হয় না।
বেড কই চালক অ্যাপ: চালক অ্যাপে অনলাইন থাকলে প্রায় ৩০ সেকেন্ড পর পর তাঁর ফোনের অবস্থান নেওয়া হয়, অ্যাপ পেছনে থাকলে বা ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও (অ্যান্ড্রয়েডে তখন একটি নোটিফিকেশন দেখা যায়, আইফোনে উপরে নীল চিহ্ন)। এতে কাছের অনুরোধ তাঁর কাছে পৌঁছায়, তাঁর কোম্পানি আর বেড কই-এর দল দেখতে পায় অনলাইন গাড়িগুলো কোথায়, আর ট্রিপের সময় রোগীর পরিবার ও যে হাসপাতালে রোগী যাচ্ছেন তারা দেখতে পান গাড়ি কোথায়। অফলাইন থাকলে অবস্থান নেওয়া হয় না। শুধু শেষ অবস্থানটি রাখা হয়: চালক অফলাইন হলে, বা এক দিন ফোন থেকে খবর না এলে, তা মুছে যায়। ট্রিপের সঙ্গে গাড়ির শেষ অবস্থান থাকে, আর ট্রিপের অন্য ব্যক্তিগত তথ্যের সঙ্গে এক বছর পর মুছে যায়।
কুকি ও ভিজিট গণনা
ওয়েবসাইট দুটি ছোট কুকি রাখে: একটি আপনার বেছে নেওয়া ভাষা, আরেকটি জেলা মনে রাখতে। বিজ্ঞাপনের বা অন্য সাইটে আপনাকে অনুসরণ করার কোনো কুকি নেই। বেড কই নিজেই ওয়েবসাইটের ভিজিট গোনে, কুকি ছাড়া: প্রতিদিন কোন পেইজ কতবার দেখা হয়েছে, আর ভিজিটররা কোন সাইট থেকে এসেছেন। একজনকে একদিনে একবার গুনতে আপনার ইন্টারনেট ঠিকানা আর ব্রাউজারের একটি এলোমেলো রূপ (হ্যাশ) শুধু সেই দিনের জন্য রাখা হয় এবং পরের রাতে মুছে ফেলা হয়; ঠিকানাটি নিজে রাখা হয় না। আপনার ব্রাউজারে 'ট্র্যাক করবেন না' চালু থাকলে গোনা হয় না।
যে কাজে ব্যবহার করি
- নম্বর যাচাই, বুকিং হাসপাতালে পৌঁছে দেওয়া এবং বুকিংয়ের খবর SMS-এ জানানো
- অ্যাম্বুলেন্সের অনুরোধ কাছের কোম্পানিগুলোকে পাঠানো, আনুমানিক ভাড়া দেখানো, আর গাড়ি ও চালকের খবর SMS ও নোটিফিকেশনে জানানো
- অগ্রিম ও ভাড়া নেওয়া, টাকা ফেরত দেওয়া, রসিদ দেওয়া আর হিসাব রাখা
- আপনার চাওয়া অ্যালার্ট ও নোটিফিকেশন পাঠানো
- ভাড়া বা সেবা নিয়ে আপনার অভিযোগ দেখা
- অপব্যবহার ও ভুয়া অনুরোধ ঠেকানো
- সেবা ঠিকমতো চালু রাখা ও সমস্যা খুঁজে বের করা
আপনার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করি না।
কার সাথে ভাগ হয়
- যে হাসপাতালে বুক করছেন: বুকিংয়ের তথ্য, যাতে তারা উত্তর দিতে পারে আর পৌঁছালে আপনাকে চিনতে পারে।
- অ্যাম্বুলেন্স কোম্পানি: অনুরোধ যে কাছের কোম্পানিগুলোকে পাঠানো হয়, তারা দেখে রোগীকে কোথা থেকে কোথায় নিতে হবে, গাড়ির ধরন, সময়, কয় তলা আর রোগীর অবস্থা। রোগীর নাম আর আপনার মোবাইল নম্বর পায় শুধু যে কোম্পানি অনুরোধটি নেয়, আর তাদের যে চালক আসেন।
- চালকের কোম্পানি: চালক অ্যাপে অনলাইন আছেন কিনা, কোন গাড়ি নিয়ে, অনলাইনে থাকার সময় গাড়িটি কোথায়, আর তাঁর চালানো ট্রিপ।
- যে হাসপাতালে রোগী যাচ্ছেন (বেড কই-এ থাকলে): রোগী আসছেন, তাঁর নাম ও অবস্থা, আর কোন গাড়িতে, যাতে তারা তৈরি থাকতে পারে।
- পেমেন্ট প্রতিষ্ঠান (যেমন SSLCommerz বা PayStation): অনলাইনে টাকা নিতে ও ফেরত দিতে যা লাগে।
- সেবা চালাতে যাদের সাহায্য নিই: SMS পাঠানোর প্রতিষ্ঠান (কোড, বুকিং আর অ্যাম্বুলেন্সের SMS), Google Firebase (অ্যাপের নোটিফিকেশন, আর অ্যাপ হঠাৎ বন্ধ হলে তার রিপোর্ট), Google Maps (মানচিত্র), Cloudflare (ওয়েবসাইট দ্রুত ও নিরাপদ রাখা), আর আমাদের সার্ভার ও ছবি রাখার ক্লাউড সেবা। তারা শুধু এই কাজের জন্য তথ্য পায়।
- আইন অনুযায়ী: বাংলাদেশের আইনে বাধ্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
কতদিন রাখি
- অ্যাকাউন্টের তথ্য: অ্যাকাউন্ট থাকা পর্যন্ত।
- SMS কোড আর শেষ হয়ে যাওয়া সাইন-ইন: ৩০ দিন।
- বুকিং আর অ্যাম্বুলেন্সের ট্রিপ: এক বছর পর রোগীর নাম, আপনার নম্বর, মন্তব্য আর ঠিকানা মুছে ফেলা হয়; ট্রিপের জায়গা তখন প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটা করে রাখা হয়। টাকার পরিমাণ, তারিখ আর রসিদ হিসাবের জন্য থাকে। টাকা ফেরত বা অভিযোগ চলতে থাকলে তা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়।
- রিপোর্টে দেওয়া নম্বর আর ইন্টারনেট ঠিকানার রূপ: এক বছর।
- যুক্ত হওয়ার আবেদনের কাগজ: সিদ্ধান্তের ৯০ দিন পর মুছে ফেলা হয়। আবেদন ফেরত গেলে আবেদনকারীর নাম, নম্বর আর ইমেইল এক বছর পর।
- অ্যাপের সমস্যার রিপোর্ট: ৯০ দিন।
- ভিজিট গণনার হ্যাশ: পরের রাতে।
আপনি যা করতে পারেন
- অ্যাপের "আরও" পাতা থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন: আপনার অ্যাকাউন্ট, প্রিয় হাসপাতাল আর অ্যালার্ট মুছে যায়, আর শেষ হয়ে যাওয়া বুকিং ও ট্রিপ থেকে রোগীর নাম, আপনার নম্বর আর ঠিকানা সঙ্গে সঙ্গে মুছে যায়। ধাপগুলো, আর অ্যাকাউন্ট রেখে কিছু তথ্য মোছার উপায়, অ্যাকাউন্ট মুছুন পাতায়।
- আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে, ঠিক করতে বা মুছে ফেলতে যোগাযোগ করুন।
- চালক হিসেবে রাখা তথ্য মুছতে চাইলে আপনার কোম্পানিকে বলুন, অথবা আমাদের জানান।
শিশুদের তথ্য
বেড কই প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য। শিশু রোগীর জন্য বুকিং করবেন বা অ্যাম্বুলেন্স ডাকবেন তার মা-বাবা বা অভিভাবক।
নিরাপত্তা
সব সংযোগ এনক্রিপ্ট করা (HTTPS)। তথ্য দেখার সুযোগ শুধু যাদের কাজের জন্য দরকার তাদের। গোপন চাবি ও পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়। আবেদনের কাগজ আলাদা গোপন জায়গায় থাকে, আর প্রতিবার কে খুলে দেখেন তা লেখা থাকে।
এই নীতি বদলালে
নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে। বড় বদল হলে ওয়েবসাইট বা অ্যাপেও জানানো হবে।
যোগাযোগ
গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা দেখুন।