অ্যাকাউন্ট মুছুন
বেড কই অ্যাকাউন্ট যেকোনো সময় মুছে ফেলতে পারেন। হাসপাতাল খোঁজা আর ফোন করতে কখনো অ্যাকাউন্ট লাগে না।
অ্যাপ থেকে
- বেড কই অ্যাপ খুলে আরও পাতায় যান।
- অ্যাকাউন্ট মুছুন চাপুন, তারপর মুছুন।
অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে মুছে যায়।
অ্যাপ ছাড়া
অ্যাকাউন্টের মোবাইল নম্বর জানিয়ে [email protected]-এ লিখুন, বা +8801819385938 নম্বরে ফোন করুন। নম্বরটি আপনার কিনা যাচাই করে ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে দেব, আর হয়ে গেলে জানাব।
যা মুছে যায়
- আপনার অ্যাকাউন্ট আর মোবাইল নম্বর।
- সংরক্ষিত হাসপাতাল আর "খালি হলে জানাও" অ্যালার্ট।
- ফোনের নোটিফিকেশন টোকেন।
আপনার করা বুকিং হাসপাতালের কাছে অনুরোধের রেকর্ড হিসেবে থাকে। চাইলে সেগুলোও মুছে দেব।