
আমাদের কথা
শেষ হালনাগাদ ১৪ অক্টোবর ২০২৬
বেড কই একটি বিনামূল্যের সেবা। কোন হাসপাতালে এখন আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, কেবিন বা সাধারণ বেড খালি আছে, দিনে কত খরচ আর কাকে ফোন করতে হবে, সব এক জায়গায়: এই ওয়েবসাইটে আর বেড কই অ্যাপে। যে হাসপাতাল এখনো বেড কই-তে যুক্ত হয়নি, সেটিও তালিকায় আছে ফোন নম্বরসহ, যাতে ফোন করে জেনে নিতে পারেন।
কেন বেড কই
ডেঙ্গু বা অন্য রোগের প্রকোপে হাসপাতালগুলো রোগীতে ভরে যায়। রোগীর পরিবার তখন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ফোন করে, ছোটে, আর বেশিরভাগ জায়গায় শোনে "খালি নেই"। জরুরি মুহূর্তে এই সময়টাই সবচেয়ে দামি। বেড কই সেই খোঁজাখুঁজির সময় কমাতে চায়।
তথ্য কোথা থেকে আসে
খালি বেডের সংখ্যা হাসপাতাল নিজেই জানায়, তাদের নিজস্ব প্যানেল থেকে। প্রতিটি সংখ্যার পাশে লেখা থাকে কতক্ষণ আগে তা হালনাগাদ হয়েছে। অনেকক্ষণ হালনাগাদ না হলে সংখ্যাটি ধূসর করে দেখানো হয়, পাশে লেখা থাকে: ফোন করে নিশ্চিত হোন।
যা মনে রাখবেন
- খালি বেডের সংখ্যা যেকোনো মুহূর্তে বদলাতে পারে। যাওয়ার আগে হাসপাতালে ফোন করে নিশ্চিত হোন।
- বেড কই নিজে কোনো হাসপাতাল নয়, চিকিৎসার পরামর্শও দেয় না।
- জীবন-সংকটের জরুরি অবস্থায় এখনই ৯৯৯-এ ফোন করুন।
হাসপাতালের জন্য
আপনার হাসপাতালকে বেড কই-তে যুক্ত করতে যুক্ত হওয়ার পাতায় আবেদন করুন। তথ্য যাচাইয়ের পর আপনার দলের জন্য অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে; ফোন থেকেই ১০ সেকেন্ডে সংখ্যা হালনাগাদ করা যায়।
হাসপাতালের তালিকা কোথা থেকে
হাসপাতালের তালিকা নেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিবন্ধন আর হাসপাতালগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে। কিছু হাসপাতালের অবস্থান OpenStreetMap থেকে নেওয়া (© OpenStreetMap contributors, ODbL)। কোনো তথ্য ভুল দেখলে হাসপাতালের পাতা থেকে জানান।
বেড কই তৈরি করেছে ASH Devs, ASH Foundation-এর একটি আইটি উদ্যোগ।